A educação financeira contribui para escolhas mais conscientes e para uma melhor organização do orçamento familiar. No contexto dos jogos de azar, compreender conceitos como volatilidade e requisitos de apostas é igualmente relevante, sendo estes temas explicados no guia de bónus e condições do Frank Casino.
Notice Board
Our Location
bilnalia(bakhunda), Faridpur Sadar, Faridpur,
Contact Details
Mobile 1: 01712676781,
Mobile 2: 01789315605
Mobile 3: 01303906760
info@forestgreen-rook-670579.hostingersite.com
Quick Info
- Admissions and Enrolment
- Curriculum
- Campus Facilities
- Media Gallery
- Career Opportunities
SUFFA MADRASAH
আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বর্তমানে অনেক সংস্কার সাধন হয়েছে। মূল ধারার শিক্ষা ব্যবস্থায় কুরআন, সুন্নাহ, আরবি শিক্ষার অনেক সংকোচন ঘটেছে। এ কথা সর্বজন বিদিত যে, কুরআন সুন্নাহর জ্ঞান মানুষকে তাকওয়াবান বানায় আর তাকওয়া মানুষকে সকল প্রকার অন্যায় গর্হিত কাজ থেকে দূরে রাখে। বর্তমানে শিক্ষার হার যে হারে বাড়ছে তার চেয়েও বাড়ছে অপরাধের হার। এ থেকেই প্রমাণ হচ্ছে, কুরআন সুন্নাহ বর্জিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দুনিয়ার সব কিছু উপহার দিতে পারলেও নৈতিকতা শিক্ষা দিতে পারছে না।
আমাদের সন্তানদের শিক্ষা জীবন কুরআন দিয়েই শুরু করতে হবে। সাহাবী (রা.), তাবেয়ীগণ এবং তাদের অনুসারী সালফে সালেহীন সবাই শিক্ষা জীবনের শুরুতে কুরআন হিফজ করেছেন বা করার চেষ্টা করেছেন। মুসলিম উম্মাহর বড় বড় ইমামগণ আগে হাফিজে কুরআন এরপর দ্বীনের বাকী ইলম অর্জন করেছেন। আমরা যারা আমাদের সন্তানদেরকে আলিমে দ্বীন বানাতে চাই তাদেরকেও সালাফদের সেই পথে হাঁটতে হবে। আগে আমরা সন্তানদের হাফিজে কুরআন বানাবো এরপর আলিমে দ্বীন বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল-ফুয়াদ একাডেমি প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে, একজন শিক্ষার্থীকে কুরআনের সংস্পর্শে ভালো মানের আলিমে দ্বীন তৈরি করা। আমরা যে আলিমে দ্বীন বানাতে চাই তারা শুধু কুরআন ও আরবিতে ভালো হবে না, তারা ইংরেজি, কম্পিউটারসহ আধুনিক জ্ঞানেও হবে সুসজ্জিত। যে সমস্ত বাবা-মা সন্তানকে হাফিজে কুরআন, খাটি আলিমে দ্বীন ও আধুনিক জ্ঞানে জ্ঞানী করতে চান তাদের জন্য আল-ফুয়াদ একাডেমি হতে পারে সেরা পছন্দ।
আমাদের কারিকুলাম এমনভাবে প্রস্তুত করা হয়েছে, যেখান থেকে একজন শিক্ষার্থী কুরআনের হাফিজ হয়ে আলিয়া মাদরাসার সর্বোচ্চ স্তর পর্যন্ত পড়ার-লেখার সুযোগ পাবে। সে যদি কওমী ধারায় অথবা জেনারেল ধারায় চলে যেতে চায় তাও যেতে পারবে এবং সেখানে গিয়েও ভালো রেজাল্ট করে নিজের ক্যারিয়ারকে সমুন্নত করতে পারবে ইনশাআল্লাহ।
উপদেষ্টা মন্ডলী
আল্লামা ড.আ.ফ.ম খালিদ হোসেন
আল্লামা ড. মাহমুদুল হাসান আল-আজহারী
প্রফেসর ড.আ.ক.ম শাহেদ
ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী
আল-ফুয়াদ একাডেমিতে আপনাকে স্বাগতম। হাফিজে কুরআন ও আলিমে দ্বীন বানানোর বিশেষায়িত প্রতিষ্ঠান আল-ফুয়াদ একাডেমি। যে সমস্ত অভিভাবক তাদের ছেলে মেয়েদেরকে সত্যিকার অর্থে খাটি আলিমে দ্বীন বানাতে চান তাদের জন্য আল-ফুয়াদ একাডেমি আদর্শ প্রতিষ্ঠান। সম্পূর্ণ আরবি ও ইংরেজি মাধ্যমে এখানের ছাত্র ছাত্রীরা ছোট বেলা থেকেই ইসলামের মৌলিক বিষয়গুলো খুব সহজে শিখে ফেলবে। দাখিল পাশের আগেই এখানের শিক্ষার্থীরা ইসলামের প্রতিটি মৌলিক বিষয়ে ভালো মানের পাÐিত্য অর্জন করবে ইনশাআল্লাহ। পাশাপাশি ইংরেজি, অংক, কম্পিউটার, বিজ্ঞান ইত্যাদি সাবজেক্টগুলোতেও দক্ষতা অর্জন করবে তারা। আল্লাহর ওপর ভরসা করে আপনার সন্তানকে আল-ফুয়াদ একাডেমিতে ভর্তি করতে পারেন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে উত্তম তাওফিক দান করুন।
প্রিন্সিপালের মেসেজ
Latest Activities & Events